1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৭

স্টাফ রিপোর্টার :

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত (২০ নভেম্বর) বৃহস্পতিবার জেলার বিভিন্ন মাদ্রাসার অংশগ্রহণে এ আয়োজনকে কেন্দ্র করে ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ মআজদুদ আহমেদ রাফি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল বাছিত, শায়খ মাওলানা আব্দুর রহিম, শাইখুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা মোস্তাক আহমদ, হাফেজ মাওলানা নুরুল হক এবং হাফেজ মাওলানা খলিল শেখ ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার অন্যান্য নির্বাহী সদস্য ও স্থানীয় ওলামায়ে কেরাম।

জেলার ৭টি উপজেলার ২১টি মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে ১ম থেকে ৭ম স্থান পর্যন্ত বিজয়ীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অতিথিরা তাঁদের বক্তব্যে কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিক ও চারিত্রিক উৎকর্ষে কোরআনই সর্বোত্তম পথনির্দেশ।”

দোয়ার মাধ্যমে মাওলানা আব্দুর রহিম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৬৮৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

    আপডেট সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫