1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’ শ্রীমঙ্গলে তালামীযের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার রায়: ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমী মাদরাসাকে অন্তর্ভুক্ত করল শিক্ষা মন্ত্রণালয় কুলাউড়ায় টানা ৪০ দিনব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতার উদ্বোধন শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান রাবতা। প্রতিষ্ঠানটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিরাহ এক্সপো ২০২৬’, যার প্রতিপাদ্য— “হোক নবিজির সাথে মুলাকাত”।

আয়োজকরা জানিয়েছেন, এই মহতী উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের ১ লাখ শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ বিনামূল্যে ১ লাখ কপি ‘নবিজি’ বই তুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

রাবতার ডিরেক্টর লাবীব হুমায়দী বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্ম নানা ধরনের বিনোদন ও খেলাধুলায় বেশি সময় ব্যয় করছে। তাদের হৃদয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সিরাতচর্চা এবং রাসূলুল্লাহ (সা.)-এর জীবন সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও জানান, এ উদ্যোগ বাস্তবায়নে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দানশীলদের সহযোগিতা প্রয়োজন। একটি ছোট সহযোগিতাও হাজারো শিক্ষার্থীর হাতে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শভিত্তিক শিক্ষা পৌঁছে দিতে পারে।

আয়োজকরা আরও জানান, ‘নবিজি’ বই বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পর বইটির ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে তারা বইটি গভীরভাবে অধ্যয়ন করতে উৎসাহিত হয়।

রাবতার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে, যাতে এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সিরাতচর্চার একটি ইতিবাচক ধারা গড়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৫২৫ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’

    আপডেট সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬