1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’ শ্রীমঙ্গলে তালামীযের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার রায়: ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমী মাদরাসাকে অন্তর্ভুক্ত করল শিক্ষা মন্ত্রণালয় কুলাউড়ায় টানা ৪০ দিনব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতার উদ্বোধন শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইডিয়াল কোচিং সেন্টারের উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার ভৈরবগঞ্জ বাজারস্থ জমজম মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইডিয়াল কোচিং সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মো. মুস্তাকিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবাদুর রহমান মোশাহিদ, হাবিবুর রহমান, শফি আলম, আব্দুল হাকিম ও শফিজ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে তাদের জন্য শুভকামনা ব্যক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে আইডিয়াল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা মো. মুস্তাকিন মিয়া বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন এবং সময়ের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা সৎ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের, পরিবার এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।”

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে আইডিয়াল কোচিং সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৫৪৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত

    আপডেট সময় : ০৭:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬