1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত রবিউল আউয়াল উপলক্ষে রাবতার ‘সিরাহ এক্সপো ২০২৬’ শ্রীমঙ্গলে তালামীযের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলার রায়: ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমী মাদরাসাকে অন্তর্ভুক্ত করল শিক্ষা মন্ত্রণালয় কুলাউড়ায় টানা ৪০ দিনব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতার উদ্বোধন শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা-বাগানের নাটমন্দিরে এ সভার আয়োজন করা হয়।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সভায় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পুশ-ইন এবং মাদকের অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মো. শাহজাহান, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাগানবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা

    আপডেট সময় : ০৯:৫৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬