1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

আঞ্জুমানে হেফাজতের ‘ইসলাহী জোড়’ আগামীকাল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬৬

স্টাফ রিপোর্টার:

দেশের প্রাচীনতম অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলাহী জোড়–২০২৫। আগামীকাল শনিবার (১১ অক্টোবর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর (রা.)-এ দিনব্যাপী এ ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ইসলাহী জোড়ে দেশ-বিদেশের খ্যাতনামা উলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে জোড়কে ঘিরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় কুতবে দাওরান মুজাদ্দিদে যামান শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী (রহ.)-এর নেতৃত্বে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি কুরআন-সুন্নাহভিত্তিক খোদাভীরু সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাতা শায়খে বরুণী (রহ.) সংগঠনটির ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন, যা হলো—
১. দাওয়াত, ২. সংগঠন, ৩. তালীম, ৪. তারবিয়াত ও তাযকিয়া, ৫. খেদমতে খালক (সৃষ্টির সেবা), ৬. আমর বিল মারুফ নাহি আনিল মুনকার।

পঞ্চাশের দশকে ইসলামী রেনেসা ও দাওয়াতি আন্দোলনে যেসব বরেণ্য আলেম নেতৃত্ব দেন, তাদের অধিকাংশই আঞ্জুমানের লক্ষ্য ও কর্মসূচির সঙ্গে একমত ছিলেন। তৎকালীন ভারত ও পাকিস্তানের শীর্ষ উলামা-মাশায়েখরাও সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশ করেন।

বর্তমানে আঞ্জুমানের কার্যক্রম দেশ ও বিদেশে সমানভাবে পরিচালিত হচ্ছে। “সোনার মানুষ গড়ে সোনার বাংলা নির্মাণ”—এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি পাঁচটি প্রধান কর্মধারা অনুসরণ করে আসছে—
১. পবিত্র কুরআনের দশটি সূরা মশক, ২. জরুরি মাসাইল আলোচনা, ৩. আল মুনাদী, ৪. ছয় মঞ্জিলের আলোচনা, ৫. পঞ্চাশঘরী পরিকল্পনা বাস্তবায়ন।

এছাড়াও আত্মশুদ্ধি ও তারবিয়াতমূলক কর্মধারার অংশ হিসেবে সাপ্তাহিক ইউনিয়নভিত্তিক চিল্লা ও মাসিক শবগুজারী কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আঞ্জুমানের সার্বিক উদ্দেশ্য হলো— আহলে তাওহিদের মধ্যে ঐক্য সৃষ্টি, দ্বীনি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত করা, এবং খোদাভীরু সমাজ বিনির্মাণে দাওয়াতি ভূমিকা পালন করা।

আগামীকালের ইসলাহী জোড়কে কেন্দ্র করে বরুণা মাদরাসা এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / ৭৯৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    আঞ্জুমানে হেফাজতের ‘ইসলাহী জোড়’ আগামীকাল

    আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫