1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

হাজারো মুসল্লির উপস্থিতিতে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ইসলাহী জোড় সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১১

স্টাফ রিপোর্টার:

প্রাচীন অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর বার্ষিক ইসলাহী জোড় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রবিবার (১২ অক্টোবর) ফজরের পর সমাপ্ত হয়েছে।

বৃহত্তর সিলেটের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর (রা.) প্রাঙ্গণে গত শনিবার সকাল থেকে শুরু হওয়া দিন ও রাতব্যাপী এ ইসলাহী জোড়ে সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে আঞ্জুমান ও পীর সাহেব বরুণা নামে খ্যাত শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী)।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি কাফেলাবন্দী হয়ে এই জোড়ে অংশ নেন। অনুষ্ঠানে তালিম, তরবিয়ত ও তাযকিয়ার দাওয়াতের উপর একাধিক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আলোচকগণ।

সভাপতির বক্তব্যে আমীরে আঞ্জুমান বলেন, “আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী, ইসলাহী ও অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মুসলমানদের মাঝে জরুরিয়াতে দ্বীনের শিক্ষা পৌঁছে দেওয়াই সংগঠনের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, প্রতিটি মুসলমানের উচিত নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে দ্বীনি তালীমের ব্যবস্থা করা। আঞ্জুমানের ইসলাহী কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শাখা কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বয়ান ও উপস্থিতি দেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আবু সাবের আবদুল্লাহ, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, লেখক ও গবেষক মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল কাদির বাঘরখালী, মাওলানা ইয়াকুব বর্ণভী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মুফতি ওয়াজেদ আলী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরী, অধ্যক্ষ আব্দুস সবুর, মাওলানা রশীদ আহমদ হামিদী, মাওলানা সাইফুর রহমান মক্কী, মুফতি আবদুল্লাহ ফিরোজী প্রমুখ।

জোড়ের সঞ্চালনা করেন আঞ্জুমানের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী।

শেষ পর্বে আমীরে আঞ্জুমান পীর সাহেব বরুণা দেশ, জাতি ও বিশ্বের মজলুম মুসলমানদের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৭৮৩ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    হাজারো মুসল্লির উপস্থিতিতে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ইসলাহী জোড় সম্পন্ন

    আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫