1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৬

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আজ থেকে চালু হয়েছে বাস সার্ভিস। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা চালুর খবরে কলেজজুড়ে দেখা গেছে আনন্দের আমেজ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বি.আর.টি.সি)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি দ্বিতল বাস চালু করা হয়েছে। বাসটি নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন কলেজে শিক্ষার্থীদের আনা–নেওয়ার কাজ করবে।

রুট ও সময়সূচি

রবি ও সোমবার:
সকাল ৮:০০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে।

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার:
সকাল ৮:০০ ঘটিকায় শেরপুর হতে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড়, শাহমোস্তফা রোড হয়ে কলেজ ক্যাম্পাসে আসবে।

উল্লেখিত দিনগুলোতে দুপুর ১:১০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে নির্ধারিত গন্তব্যে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে যাবে।

কলেজ প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই কলেজের নির্ধারিত ড্রেসকোড পরিধান করে যাতায়াত করতে হবে। সময়সূচি বা রুটে কোনো পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ফেসবুক পেইজে জানিয়ে দেওয়া হবে।

নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও সন্তুষ্টি। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ তাদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / ৮৩০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

    আপডেট সময় : ০১:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫