1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৪

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি একটি সুশৃঙ্খল, উন্নয়নশীল ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে চলাফেরা ও ধর্ম পালন করতে পারবে।”

তিনি বলেন, “আমরা আজ যে মানুষের স্মরণসভায় এসেছি, প্রয়াত আব্দুল হক চৌধুরী খসরু ছিলেন দলের প্রতি নিবেদিতপ্রাণ একজন নেতা। দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। সালিশ-বিচারের মাধ্যমে তিনি এলাকার অনেক সমস্যার সমাধান করেছেন। ২০০১ সালের নির্বাচনে তিনি ধানের শীষের বিজয়ে আন্তরিকভাবে কাজ করেছিলেন। সামনে জাতীয় নির্বাচন—তিনি বেঁচে থাকলে দলের জন্য অনেক ভূমিকা রাখতেন। আমরা দলীয়ভাবে ও ব্যক্তিগতভাবে তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘিরপার বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে প্রয়াত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টার।

প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য আবুল হোসেন, শফিকুর রহমান, আব্দুল জব্বার আজাদ, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, এনামুল হক শামীম, হাজী নোমান মিয়া, আব্দুল হক চৌধুরী সাইস্তা, আব্দুস শহীদ, এখলাস উদ্দিন, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুকুল প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রয়াত বিএনপি নেতা আব্দুল হক চৌধুরী খসরুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৭২৬ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

    আপডেট সময় : ০৮:০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫