1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮১

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন- শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

এছাড়াও ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী, সংগঠক জান্নাতুল নাঈম,স্থানীয় সংগঠক বিকাশ দাশ বাপন, বিক্রয় কর্মকর্তা মো. সোহেল সরকারসহ স্থানীয় সাহিত্যপ্রেমী, লেখক, পাঠক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, এবারের মেলায় ১৫০টি প্রকাশনীর প্রায় ১০ হাজার বই প্রদর্শিত হয়েছে। যেখানে দেশি-বিদেশি লেখকদের জনপ্রিয় উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, ভ্রমণকাহিনি, ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, স্বাস্থ্য, রান্না, ব্যায়াম, কম্পিউটার, শিশুতোষ ও ছড়ার বইসহ নানান বিষয়ভিত্তিক গ্রন্থ রয়েছে।

এই বইমেলা ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা বইমেলা উপভোগ করতে পারবেন।
আগামী ১৭ অক্টোবর মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৭০২ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    শ্রীমঙ্গলে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

    আপডেট সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫