1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

লাউয়াছড়া সড়ক দুর্ঘটনায় বন টহল সদস্য নিহত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৯

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৬৫) নামে এক বন টহল সদস্য নিহত হয়েছেন।

গতকাল বুধবার ভোরে লাউয়াছড়া বনবিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পে রাতের ডিউটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সিরাজ মিয়া কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লাউয়াছড়া কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ডিউটি শেষে শ্রীমঙ্গল–ভানুগাছ সড়ক ধরে বাড়ি ফিরছিলেন সিরাজ মিয়া। পথিমধ্যে জানকিছড়া এলাকায় পেছন দিক থেকে দ্রুতগামী একটি যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যাই। নিহত সিরাজ মিয়ার পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকব।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ৭৭৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    লাউয়াছড়া সড়ক দুর্ঘটনায় বন টহল সদস্য নিহত

    আপডেট সময় : ১১:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫