1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে শিয়ালের তাণ্ডব, একই রাতে কামড়ে আহত ১২

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০৯

স্টাফ রিপোর্টার :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি, রামনগর ও সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন—শংকরসেনা গ্রামের আমেনা বেগম (৩০), নুরে আলম ফেরদাউস (১৩), মামুন মিয়া (২৫), রাহিদ মিয়া (১০), রেহেনা আক্তার (২০), হোসাইন আহমদ (১৩), সুমন মিয়া (২৩), মো. আতিকুল (২১), নাঈম মিয়া (১৭), ফটকি গ্রামের নাজমা বেগম (৪০), লুবনা বেগম (১৬) এবং সাইটুলা গ্রামের রনি কুর্মি (২১)।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত সবাইকে হাসপাতালে এনে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শংকরসেনা গ্রামের ব্যবসায়ী মো. এমরান হোসেন বলেন, “মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গ্রামের কয়েকজন পথচারী হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করতে থাকে। হঠাৎ দৌড়ে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ কেউ শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটির সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে শিয়ালটি পালিয়ে যায়।”

আহত মামুন মিয়া বলেন, “রাতে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যে গ্রামের আরও কয়েকজনকে শিয়াল কামড় দেয়।”

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, “মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ১২ জন রোগী হাসপাতালে আসে। সবাইকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারা বাড়ি ফিরে গেছেন।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১০৩৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    শ্রীমঙ্গলে শিয়ালের তাণ্ডব, একই রাতে কামড়ে আহত ১২

    আপডেট সময় : ০৯:২২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫