1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গল প্রেসক্লাবে ইদ্রিস আলীর সদস্যপদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪০০

স্টাফ রিপোর্টার:

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম. ইদ্রিস আলীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে—গত ১ নভেম্বর রাতে উপজেলার শংকরসেনা এলাকায় সাংবাদিক ইদ্রিস আলী নাসরিন নামের এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

এ প্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির ৮ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে তার সদস্যপদ প্রাথমিকভাবে স্থগিত করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৩ নম্বর অনুচ্ছেদের ‘ঙ’ ও ‘চ’ ধারার আলোকে নৈতিক স্খলন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্তের জন্য তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিনকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন—কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, কার্যনির্বাহী সদস্য আবুজার রহমান বাবলা, সাধারণ সদস্য মো. শাহাব উদ্দিন ও রুবেল আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মোজাহির, দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, সদস্য শাকির আহমেদ, আবুজার রহমান বাবলা ও নূর মোহাম্মদ সাগর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ১১০৫ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গল প্রেসক্লাবে ইদ্রিস আলীর সদস্যপদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

    আপডেট সময় : ০৬:৩২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫