1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

গণঅধিকার পরিষদের শক্তিশালী যাত্রা শ্রীমঙ্গলে: প্রার্থীতা ঘোষণা হারুনুর রশিদের

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৬

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশিদ। গত রবিবার (৯ নভেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গলের অভিজাত রিজিক রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, গণঅধিকার পরিষদ জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী একটি সংগঠন। আমরা পরিবর্তনের রাজনীতি করতে চাই — জনগণের ভোটে, জনগণের শক্তিতে। তিনি আরও বলেন, এই আসনে জনগণের সেবা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই আমি প্রার্থী হচ্ছি। তরুণদের অংশগ্রহণ ও স্বচ্ছ রাজনীতির চর্চা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে গণঅধিকার পরিষদ দৃঢ়ভাবে কাজ করছে। শ্রীমঙ্গলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

সভায় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি পদপ্রার্থী অপু রায়হান, জেলা সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলা অর্থ সম্পাদক আব্দুস সাত্তার এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ জনগণের ন্যায্য অধিকার আদায়, নীতিনিষ্ঠ রাজনীতি এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তারা আশাবাদ ব্যক্ত করেন— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই গণঅধিকার পরিষদ মাঠে থাকবে।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার পুরো সময়জুড়ে ছিল গণঅধিকার পরিষদের পরিবর্তন ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার এবং আগামীর নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতির বার্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৭৫৩ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    গণঅধিকার পরিষদের শক্তিশালী যাত্রা শ্রীমঙ্গলে: প্রার্থীতা ঘোষণা হারুনুর রশিদের

    আপডেট সময় : ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫