1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

আমীরে মজলিস আসছেন শ্রীমঙ্গলে: আজ বিকেলে উলামা ও সুধী সমাবেশ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৭

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বানে খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হচ্ছে এক গুরুত্বপূর্ণ উলামা ও সুধী সমাবেশ।

সমাবেশটি শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমীরে মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সহসভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম এবং মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মো. আয়েত আলী।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উলামা-মাশায়েখ, শিক্ষক, ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেবেন।

এ সমাবেশে দেশের চলমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামী আন্দোলনের করণীয় এবং উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হবে।

উল্লেখ্য, খেলাফত মজলিস দীর্ঘদিন ধরে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। শ্রীমঙ্গলে আজকের এই উলামা ও সুধী সমাবেশ সেই ধারাবাহিক কর্মসূচিরই অংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৭৫৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    আমীরে মজলিস আসছেন শ্রীমঙ্গলে: আজ বিকেলে উলামা ও সুধী সমাবেশ

    আপডেট সময় : ০৫:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫