1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজার-৪ আসনে এনসিপি নেতা প্রীতম দাশের মনোনয়নপত্র সংগ্রহ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬৪

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ শাপলা কলি প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় প্রীতম দাশ বলেন, “আমি শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভরসা রেখেই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের পাশে থেকে তাদের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শাপলা কলি প্রতীক শান্তি, ঐক্য ও পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, এই প্রতীকের মাধ্যমেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রীতম দাশের প্রার্থীতা মৌলভীবাজার-৪ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে অংশগ্রহণমূলক রাজনীতির আগ্রহ আরও বাড়াবে।

উল্লেখ্য, প্রীতম দাশ দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৯৯১ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    মৌলভীবাজার-৪ আসনে এনসিপি নেতা প্রীতম দাশের মনোনয়নপত্র সংগ্রহ

    আপডেট সময় : ০৫:২৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫