1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কালাপুর ইউনিয়নে বদলিজনিত বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭৯

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৫ নং কালাপুর ইউনিয়ন পরিষদে বদলিজনিত বিদায় এবং নবাগত কর্মকর্তাদের বরণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব।

অনুষ্ঠানে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা অরুণ কুমার দত্ত এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় পুরকায়স্থ–কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। একই সঙ্গে নবাগত প্রশাসনিক কর্মকর্তা এবং নবনিযুক্ত কম্পিউটার অপারেটরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকর্তা অরুণ কুমার দত্ত সততা, নিষ্ঠা, কর্মতৎপরতা এবং বিনয়ের মাধ্যমে ইউনিয়নের সার্বিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছিলেন। তিনি পরিষদের সদস্য, স্টাফ এবং সাধারণ মানুষের মাঝে আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় পুরকায়স্থ সম্পর্কে বক্তারা বলেন, তিনি ছিলেন সহজ-সরল, বিনয়ী ও দায়িত্বশীল কর্মী। তার অমায়িক আচরণ এবং ভদ্রতা সহকর্মীদের মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়ে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেষে বিদায়ী দুই কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৬৮০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    কালাপুর ইউনিয়নে বদলিজনিত বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

    আপডেট সময় : ০৬:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫