1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে এমপি প্রার্থী হারুনুর রশিদের সমর্থনে শ্রমিক সমাবেশ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৭

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কামালগঞ্জ) আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদের সমর্থনে শ্রীমঙ্গলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ভানুগাছ বাস স্ট্যান্ডস্থ রেলওয়ে মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ চা-শ্রমিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শিপন।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম শিপন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। গণ অধিকার পরিষদ সবসময় গণমানুষের পাশে রয়েছে। আমাদের মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর পাশে আছি।”

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সিনিয়র সহসভাপতি এবং মৌলভীবাজার–৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ।

প্রধান আলোচকের বক্তব্যে হারুনুর রশিদ বলেন, “শ্রমিকদের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা আমার অঙ্গীকার। কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় আপনাদের সমর্থন চাই। নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় পাশে থাকবো।”

চা-শিল্প নিয়ে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “চায়ের রাজধানী শ্রীমঙ্গল চা শিল্পের জন্য বিখ্যাত। আমি নিজেও একজন চা-পাতা ব্যবসায়ী। তাই চা শিল্পের আধুনিকায়ন ও বিপ্লবে বিশেষ পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি এলাকার বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”

সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান এবং সঞ্চালনায় ছিলেন যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. আরিফ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি নাহিদা খানম, ক্রীড়া সম্পাদক আমির আলী, জেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার এবং গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ।

সভাপতির বক্তব্যে অপু রায়হান বলেন, “শ্রমিকরা দেশের চালিকাশক্তি। তাঁদের অধিকার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

সমাবেশে শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, যুবসমাজ এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৮৭৬ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে এমপি প্রার্থী হারুনুর রশিদের সমর্থনে শ্রমিক সমাবেশ

    আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫