1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে কলেজের দেয়াল থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৮

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজের দেয়াল থেকে থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইছবরপুরস্থ শ্রীমঙ্গল রেসিডেনসিয়াল মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজের দেয়াল থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন ফাউন্ডেশনের পরিচালকসহ পরিবেশকর্মীরা।

স্থানীয়রা জানান, দুপুরে স্কুলের পাশের একটি দেয়ালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর অসিত কুমার পালকে জানান। পরে তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালককে খবর দেন। খবর পেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড়কে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ১৮ কেজি। সাপটিকে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

এর আগে গতকাল উপজেলার নোয়াগাঁও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) অফিসের পাশের একটি ধান ক্ষেত থেকে প্রায় পাঁচ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ৭১৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে কলেজের দেয়াল থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

    আপডেট সময় : ০৫:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫