1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে বিদ্যুৎবিদ সমাজ কল্যাণ সংস্থার বনভোজন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত শুক্রবার থেকে শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল শুরু শ্রীমঙ্গলে শিশু ধ/র্ষ/ণের ঘটনায় মানববন্ধন, অভিযুক্তের ফাঁ/সি/র দাবি ‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শহীদ হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজারে ‘মার্চ ফর ইনসাফ’

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮৬

মৌলভীবাজার প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, অকুতোভয় ও দুঃসাহসী শহীদ হাদির নির্মম হত্যাকাণ্ড গোটা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। অথচ ঘটনার এতদিন পরও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অবহেলা অব্যাহত থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং সমাজে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাবে। অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

কর্মসূচি থেকে উত্থাপিত চার দফা দাবি হলো—(১) হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা (২) ঘটনায় জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান (৩) ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা (৪) ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৬৭০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শহীদ হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজারে ‘মার্চ ফর ইনসাফ’

    আপডেট সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬