শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 3631; AI_Scene: (-1, -1); aec_lux: 74.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে কালাপুর মেধা বিকাশ এসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে আয়োজিত প্রথম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এ কালাপুর ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজাত মডেল স্কুলে পরীক্ষার প্রথম ধাপে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। পরে সকাল ১১টায় দ্বিতীয় ধাপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টার, শাহজালাল কেজি স্কুল, মুন লাইট ইসলামী একাডেমি, লাইফ সাইন ইন্টারন্যাশনাল স্কুল, দি সানরাইজ কেজি স্কুল, আল-খলীল ইসলামিক স্কুল, নাজাত মডেল স্কুল, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও দি সান ফ্লাওয়ার কেজি স্কুল।
২০২৬ সালে যাত্রা শুরু করা কালাপুর মেধা বিকাশ এসোসিয়েশন স্থানীয় শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজালাল কেজি স্কুলের প্রধান শিক্ষক মহসিন উল্লাহ, সাধারণ সম্পাদক চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের প্রধান শিক্ষক আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুল আলম সাজমান এবং সাংগঠনিক সম্পাদক নাজাত মডেল স্কুলের প্রধান শিক্ষক ওয়াসিম আকরাম।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং মেধার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যাশা রয়েছে সংগঠনটির।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক মো. কাওছার মিয়া, লিটন মিয়া ও সাজবিন বেগম এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ তৈরি করে। একই সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ে। তাঁরা এ আয়োজন ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও শিক্ষার প্রতি ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে কালাপুর মেধা বিকাশ এসোসিয়েশনের এ উদ্যোগকে সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।















