1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন, ৪৫৯৯ মাঠ তৈরির ঘোষণা সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস অব শ্রীমঙ্গল ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তার হাত কেটে গেছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় এক তরুণীও উপস্থিত ছিলেন। সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা।

একই কথা বলেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস। তিনি বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’

এদিকে হামলাকারীর পরিচয় জানা গেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এরই মধ্যে হামলার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিবুল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তার ওপর চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং কোপ দেন। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড় দেন হাসিব। 

এ বিষয়ে রিসোর্টটির ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘তিন দিন আগে স্ত্রী পরিচয়ে এক তরুণীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে।’

বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তিন দিন আগে হাসিব ওই রিসোর্টে ওঠেন। সঙ্গে থাকা তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়েছেন। আজ চেক আউট করে তিনি ও ওই তরুণী রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। এ সময় দেখা যায় তার বাঁ হাতের অকেকটাই কেটে গেছে। আমরা ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধ করেছি। কিছুক্ষণ পর আবার অটোরিকশায় করে রেলস্টেশনে গেছেন তারা। পরে তারা কোথায় গেছেন, তা আমাদের জানা নেই।

এ বিষয়ে জানতে হাসিবুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে কথার চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।’

হামলার বিষয়ে জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান বলেন, ‘চাপাতির কোপে হাসিবের হাতে জখম হয়েছে। তবে তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।’   

হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আরও বলেন, ‘নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এমন সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এসব সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারে থাকা সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ কামাল পাশা বলেন, ‘আমি রিসোর্টে থাকি না। আমাদের ম্যানেজার রিসোর্টটির সার্বিক বিষয় দেখভাল করেন। হামলার পর খবর নিয়ে যতটুকু জেনেছি স্ত্রীকে নিয়ে গত রবিবার রিসোর্টে উঠেছিলেন হাসিব। আজ তার চলে যাওয়ার কথা ছিল। যাওয়ার পথেই হামলার ঘটনাটি ঘটেছে। যা অত্যন্ত ন্যক্কারজনক। হামলার খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন ও ডিবি পুলিশ আমাদের রিসোর্টে গেছেন। তারা ঘটনার তদন্ত করছেন।’

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৬০১ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত

আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬