1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস অব শ্রীমঙ্গল ডেস্ক:

সিলেটে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন আজ (১২ নভেম্বর) শুরু হচ্ছে। ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত সিলেটের গোটাটিকর (ষাটঘর) এলাকায় অবস্থিত আঞ্জুমান কমপ্লেক্সে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ওলামা-মাশায়েখ, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।

মহাসম্মেলনে আঞ্জুমান বোর্ডের অধীনে গত ১০ বছরে কিরাতের সর্বোচ্চ স্তরের সনদ অর্জনকারী প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে (পুরুষ ও মহিলা) সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে পুরুষ শিক্ষার্থীদের পাগড়ি এবং নারী শিক্ষার্থীদের ওড়নাসহ বিশেষ উপহারসামগ্রী প্রদান করা হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের দারুল উলুম দেওবন্দের কিরাত বিভাগের প্রধান মাওলানা কারী আব্দুর রউফ বুলন্দশহরী, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আওলাদে রাসুল সায়্যিদ আবু বকর সিদ্দিক মনসুরপুরী, দারুল উলুম হাটহাজারী মাদরাসার কিরাত বিভাগের প্রধান মাওলানা কারী জহিরুল হক, ভারতের আসামের দারুল হাদিস আশরাফুল উলুমের কিরাত বিভাগের প্রধান মাওলানা কারী আবু মোহাম্মদ আসাদ এবং ত্রিপুরার কারী মুফতি মুফিজুল ইসলামসহ বিশিষ্ট আলেম ও কারীগণ।

তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ, ইসলামি স্কলার ও বিশিষ্ট ব্যক্তিরা নসিহত পেশ করবেন। পাশাপাশি বিখ্যাত কারীগণ পবিত্র কুরআন তিলাওয়াত করবেন। এতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতারাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, সর্বস্তরের মানুষের মধ্যে বিশুদ্ধ কুরআন শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৮২ সালে শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক (রহ.)—পীরসাহেব ভানুগাছী—আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশব্যাপী কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রতি বছর পবিত্র রমজান মাসে এ সংগঠনের মাধ্যমে লাখো শিক্ষার্থী কুরআন শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে সারা দেশে প্রায় দুই হাজার শাখাকেন্দ্রে রমজানভিত্তিক কুরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। সংগঠনটির প্রধান কেন্দ্র আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকরে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী কুরআনের তালিম গ্রহণ করেন।

মহাসম্মেলন সফল ও সার্থকভাবে সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা কারী ইমদাদুল হক নোমানী।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৫:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫৪৫ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬