1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি শহরে অবাধে বিচরণকারী তিনটি গরুও আটক করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিনহাজুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানার পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে পৌর শহরের স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের কারণে সড়ক সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

পৌরসভা সূত্রে জানা গেছে, এর আগে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা উপেক্ষা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিকে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে মালিকানাধীন গবাদিপশুর অবাধ বিচরণ রোধেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ডাস্টবিনে খাদ্য খুঁজতে ঘুরে বেড়ানো তিনটি গরু আটক করা হয়। পরে ভুরভুরিয়া চা বাগানের গরুর মালিক মুচলেকা প্রদান করলে গরুগুলো ছেড়ে দেওয়া হয়।

পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং শহরের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১১:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৫৮০ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৪:১১:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬