1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা কাল মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজন শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

সংশোধনীর আশ্বাসে আন্দোলন স্থগিত করলো এনবিআর

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৫২

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়। তবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের বিষয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিষদ।

অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থমন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়েছে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

এরই প্রেক্ষিতে ঐক্য পরিষদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানায়। পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এনবিআর বিলুপ্ত না করে এটিকে একটি স্বতন্ত্র ও বিশেষ বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের আগে জারীকৃত অধ্যাদেশ কার্যকর হবে না।

রাজস্ব সংস্কারের লক্ষ্যে আমরা সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাই। সরকারের এ ঘোষণার প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় পরিষদ। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি পূরণ না হওয়ায় তার বিরুদ্ধে পূর্ব ঘোষিত অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।

এখানে উল্লেখ্য, অধ্যাদেশ বাতিলসহ প্রথমে ৩ দফা দাবিতে গত ১৪ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’ পরবর্তীতে চেয়ারম্যানের অপসারণের দাবিও যুক্ত করে তারা। এদিকে দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন কর্মসূচির কারণে এনবিআরের কার্যক্রমে গত এক সপ্তাহের বেশি সময় ধরে অচলাবস্থা বিরাজ করছিল।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    সংশোধনীর আশ্বাসে আন্দোলন স্থগিত করলো এনবিআর

    আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫