1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

চলন্ত ট্রেনের ইঞ্জিনের হুক (ক্লিপ) ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)’ শুক্রবার দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। দুপুর ১টা ২০ মিনিটের দিকে লাউয়াছড়া বনাঞ্চলের উঁচু ঢাল (আপ) বেয়ে ওঠার সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে যায়। এতে ট্রেনের পেছনের বগিগুলো মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন বনের ভেতরে আটকে পড়ে। তবে বিষয়টি টের না পেয়ে চালক সামনের অংশের বগিগুলো টেনে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যান।

ঘটনার পরপরই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নির্জন বনের ভেতরে আটকে পড়া যাত্রীরা প্রায় চার ঘণ্টা তীব্র আতঙ্কের মধ্যে সময় কাটান।

খবর পেয়ে রেলওয়ের টেকনিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। উদ্ধারকাজে একটি বিকল্প ইঞ্জিনও পাঠানো হয়। পরবর্তী বিকেল ৫টা ১৫ মিনিটে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই টেকনিক্যাল টিম ও বিকল্প ইঞ্জিনের সহায়তায় উদ্ধারকাজ চালিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে রেলযোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৫৩৭ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬