1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায়
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস অব শ্রীমঙ্গল ডেস্ক:

মৌলভীবাজারের জুড়ীতে থানার দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। তাঁরা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছেই একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগীর স্বামীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে থানার দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর স্ত্রী। এ সময় তাঁর পরনে পুলিশের ইউনিফর্ম ছিল না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে এক তরুণ এসে তাঁর মুখ চেপে ধরেন। পরে তাঁকে জোরপূর্বক সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০১:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫৪৩ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা

আপডেট সময় : ০১:২৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬