1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ালো ভারত-পাকিস্তান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তান একে অপরের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহণ সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এরপর গত মাসে ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো একে অপরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১৫৬৯ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ালো ভারত-পাকিস্তান

আপডেট সময় : ০১:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫