1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজন শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুইটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর মৌলভীবাজারে ইসলামী যুব মজলিসের দায়িত্বশীল সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

লাহোরকে ফাইনালে তুলে রিশাদ পেলেন সোনার আইফোন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৭০

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স খেলোয়াড়দের সবচেয়ে বড় চমকটা দেয় ম্যাচ শেষে। ম্যাচের সেরা খেলোয়াড়দের বিশেষ পুরস্কার দেন দলটির মালিক সামিন রানা। তারই ধারাবাহিকতায় এবার রিশাদ হোসেন পেলেন একটি সোনার আইফোন।

দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। যে কারণে রিশাদের হাতে গেছে বিশেষ পুরস্কারটি। এই পুরস্কারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাহোর কালান্দার্সের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। তার লেগ স্পিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়েছেন শাদাব খান, সালমান আগা ও জিমি নিশাম। প্রতিপক্ষের তিন গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করায় রিশাদকে এই বিশেষ পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়।

লাহোরের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি রিশাদ। যোগ দিয়েছেন প্লে-অফ অংশে। পুরস্কার তুলে দেওয়ার আগে রিশাদকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন। আমি তোমাকে ভালোবাসি।’

পিএসএলে রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০১:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১৪৪৯ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    লাহোরকে ফাইনালে তুলে রিশাদ পেলেন সোনার আইফোন

    আপডেট সময় : ০১:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫