1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজার কারাগারে ব্যতিক্রমধর্মী ঈদ আয়োজন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছিল ব্যতিক্রমধর্মী খাবার ও সাক্ষাতের বিশেষ ব্যবস্থা। ঈদের দিনটি ছিল আলোকসজ্জা, বিশেষ খাবার এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগে এক ভিন্নমাত্রার দিন।

কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের সকাল শুরু হয় বন্দিদের জন্য পায়েস ও মুড়ি দিয়ে। দুপুরে পরিবেশিত হয় পোলাও, মুরগির রোস্ট, গরু বা খাসির মাংস, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতে ছিল সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা। ঈদের আনন্দ আরও বাড়াতে ৭ থেকে ১০ জুনের মধ্যে বন্দিদের আত্মীয়স্বজনের সঙ্গে একবার সাক্ষাত এবং মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি ৮, ৯ ও ১০ জুনের মধ্যে একবার বাড়ি থেকে রান্না করা খাবার আনতে দেওয়া হয়।

শুধু বন্দিরাই নয়, সাক্ষাতে আসা স্বজনদের জন্যও ছিল আপ্যায়নের ব্যবস্থা। কারা কর্তৃপক্ষ তাদের মিষ্টি, সেমাই ও মুড়ি দিয়ে অভ্যর্থনা জানায়।

মৌলভীবাজার জেলা কারাগারের জেলার কাজী মাজহারুল ইসলাম জানান, ‘বন্দিরাও যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ আয়োজন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৮:৩৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৮৭১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

মৌলভীবাজার কারাগারে ব্যতিক্রমধর্মী ঈদ আয়োজন

আপডেট সময় : ০৮:৩৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫