1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজারে কাউন্সিল শেষে পোস্টার-ব্যানার সরালেন বিএনপির নেতাকর্মীরা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৮

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত ২২ জুন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে, সড়ক বিভাজক ও দেয়ালে টানানো হয় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড। তবে সম্মেলন শেষে বিএনপি নেতাকর্মীরা সেই সব প্রচারসামগ্রী নিজেরাই অপসারণ করে শহরবাসীর কাছে এক ব্যতিক্রমী বার্তা পৌঁছে দেন।

গত মঙ্গলবার (২৪ জুন) বিকেলে জেলা ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে চৌমুহনা, আদালত রোড, পুরাতন হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে পোস্টার ও ব্যানার গুছিয়ে ফেলেন। হাতেই হাতে তারা পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যান নিরলসভাবে।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, সম্মেলন শেষ, তাই প্রচারসামগ্রীর প্রয়োজন ফুরিয়েছে। আমরা মনে করি শহরের সৌন্দর্য নষ্ট করে কিছু রেখে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিএনপি শুধু কথার রাজনীতি করে না-তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন, নৈতিক ও আধুনিক রাজনীতির বার্তা দিতে চাই।

জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, রাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়; জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধও এর অংশ। শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, যুগ্ম সম্পাদক শফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বিএনপির এমন উদ্যোগ শহরবাসীর নজরে আসে। পথচারী ও ব্যবসায়ীরা বিএনপির পরিচ্ছন্ন রাজনীতির এই প্রয়াসের প্রশংসা করেন। তারা বলেন, রাজনৈতিক দলের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এটি রাজনৈতিক সৌন্দর্যবোধ ও দায়িত্বশীলতার একটি মডেল হয়ে উঠেছে। যা অন্য দলগুলোর জন্যও অনুসরণযোগ্য হয়ে রইল।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৪:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ৭৫০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    মৌলভীবাজারে কাউন্সিল শেষে পোস্টার-ব্যানার সরালেন বিএনপির নেতাকর্মীরা

    আপডেট সময় : ০৪:৩৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫