1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

হবিগঞ্জে এনসিপি’র পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ প্রতিনিধি:

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশে হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ পদযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২২জুলাই) দুপুরে শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২৪ জুলাই হবিগঞ্জ আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পদযাত্রাকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৪ জুলাই বিকেল ৪টায় হবিগঞ্জ শহরের নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের পদযাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বাস প্রদান করেছেন যে তারা যথাযথ ব্যবস্থা নিবেন।

পদযাত্রাকে ঘিরে কোন হুমকি রয়েছে কি না জানতে চাইলে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের কিছু কিছু নেতাকর্মীর মধ্যে একজন আমাদেরকে ফেসবুকে হুমকি দিয়ে বলেছে হবিগঞ্জবাসিও গোপালগঞ্জের মতো ট্যাংক দেখবে। বিষয়টি আমরা প্রশাসনকে অবগত করেছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক ও হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারি নাহিদ উদ্দিন তারেক, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি হবিগঞ্জের সদস্য সচিব এডভোকেট ফখরুদ্দিন জাকি, আব্দুল বাছিত, আনোয়ার হোসেন, একেএম নাছিম, সামির রহমান, মীর দুলাল, তাষার পাঠান, মিরাজুল হক সজিব ও সাইদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১০৭৪ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

হবিগঞ্জে এনসিপি’র পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫