1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৮

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

ঢাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর জাতীয় পার্টি (জাপা) ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি নাহিদা খানম এবং সঞ্চালনা করেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান।

এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার ক্রীড়া সম্পাদক আমীর আলী, রাজনগর উপজেলা সভাপতি সুন্দর আলী ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, কুলাউড়া উপজেলা সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মখলিছুর রহমান।

এছাড়াও ছাত্র অধিকার পরিষদের নেতা নুর আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে নুরুল হক নুরের উপর হামলা প্রমাণ করে সরকার ভীত-সন্ত্রস্ত। এ হামলা শুধু নুর ভাইয়ের উপর নয়, বরং দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত।”

তারা আরও বলেন, “আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে এক পা-ও পিছপা হবে না।”

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৬:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫১ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

    আপডেট সময় : ০৬:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫