1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

জমিয়ত ছেড়ে এনসিপিতে মাহদি; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা মাহদি হাসান কামালের দলত্যাগ ও নতুন দলে যোগদান নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি সম্প্রতি সংগঠনের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন।

জানা যায়, গত ৫ মে জমিয়তের মহাসচিব বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি সদস্য পদ থেকে অব্যাহতি চান। আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকতে না পারার কথা উল্লেখ করেন। তবে সংশ্লিষ্টদের মতে, তার এই সিদ্ধান্তের পেছনে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে আলোচনা চলছে।

স্থানীয় পর্যায়ে জানা যায়, মাহদি হাসান কামাল দীর্ঘদিন মৌলভীবাজার জেলা ও কুলাউড়া উপজেলায় জমিয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই অবস্থান থেকে হঠাৎ সরে দাঁড়ানো এবং দ্রুত নতুন দলে যোগ দেওয়াকে অনেকেই প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছেন।

এদিকে, একই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা এনসিপির নেতা এহসানুল হক জাকারিয়ার ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টারে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে তাকে অভিনন্দন জানানো হলেও রাজনৈতিক মহলে বিষয়টি ভিন্নভাবে মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে সমালোচনামূলক পোস্টের ছড়াছড়ি দেখা গেছে।

অনেকেই তার এই দলবদলকে ‘সুযোগসন্ধানী’ ও ‘অপ্রত্যাশিত’ সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করছেন। কেউ কেউ আবার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার কারণ নিয়েও প্রশ্ন তুলছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে এবং দলীয় আদর্শ ও প্রতিশ্রুতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।

এ বিষয়ে মাহদি হাসান কামালের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে তার এই সিদ্ধান্ত নিয়ে মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৭৪৮ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

জমিয়ত ছেড়ে এনসিপিতে মাহদি; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৩:৫৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬