1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

নির্বাচন নিয়ে গুঞ্জন: মুখ খুললেন মাওলানা আফজল বণর্ভী

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

সাম্প্রতিক সময়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হওয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাওলানা শেখ আহমদ আফজল বণর্ভী।

শনিবার (২৮ মার্চ) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, কিছুদিন ধরে কাছের-দূরের অনেকেই স্থানীয় নির্বাচনে তার অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইছেন। অনলাইনে বিভিন্ন ফটোকার্ড ও পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মাওলানা শেখ আহমদ আফজল বণর্ভী বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর বড় ছেলে। তিনি বর্তমানে শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, তিনি এখন পর্যন্ত কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার মতো কোনো সম্ভাবনা বা উপলক্ষ তৈরি হলে তিনি তা প্রকাশ্যে জানাবেন বলেও উল্লেখ করেন।

এছাড়া তিনি আরও জানান, বর্তমানে স্থানীয় কিংবা অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তার নেই। তবে ভবিষ্যতে এ বিষয়ে কোনো চিন্তা বা সিদ্ধান্ত হলে তিনি তা জনগণের সঙ্গে শেয়ার করবেন।

পোস্টে তিনি বলেন, অনেক শুভাকাঙ্ক্ষী ভালোবাসা থেকে তাকে ঘিরে প্রচারণা চালিয়েছেন, কেউ কেউ সরাসরি প্রস্তাব ও দিকনির্দেশনাও দিয়েছেন। এ জন্য তিনি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান।

তিনি আরও বলেন, আপাতত পরিবার ও প্রতিষ্ঠান নিয়েই নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা রয়েছে। আল্লাহ যেন তাকে কবুল করেন—এমন দোয়া কামনা করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, অতীতের মতো ভবিষ্যতেও সবাই যেন তাকে ভালোবাসা ও মুহাব্বতে আগলে রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১২৮৪ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

নির্বাচন নিয়ে গুঞ্জন: মুখ খুললেন মাওলানা আফজল বণর্ভী

আপডেট সময় : ০২:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬