1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

যানজটমুক্ত শ্রীমঙ্গল শহর গড়তে প্রশাসনের অভিযান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমুহনা ও আশপাশ এলাকায় যানজট নিরসনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই অভিযানে সড়কে অবৈধভাবে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে দুটি অটোরিক্সার ড্রাইভারকে জরিমানা করা হয়।

জানা যায়, পৌরসভা কর্তৃক পূর্ব নির্ধারিত যানজট নিরসনের ঘোষণার অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন সরাসরি এ অভিযানে নেতৃত্ব দেন। এতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ট্রাফিক বিভাগ ও থানা প্রশাসনের কর্মকর্তারা।

অভিযান চলাকালে চৌমুহনা এলাকায় যত্রতত্রভাবে রাখা গাড়ির কারণে সৃষ্ট যানজট নিরসনের পদক্ষেপ নেয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে পথচারী ও সাধারণ যানবাহনের চলাচলে ভোগান্তি তৈরি হয়। এতে একদিকে কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েন, অন্যদিকে জরুরি সেবার যানবাহন চলাচলেও সমস্যা দেখা দেয়।

পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “যানজটমুক্ত শহর গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা চাই শ্রীমঙ্গলকে একটি শৃঙ্খলাপূর্ণ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে। নিয়ম অমান্য করে কেউ যদি গাড়ি পার্কিং করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

অভিযান শেষে পৌরসভা থেকে অটোরিক্সা মালিক সমিতির যানজট নিরসনে সহযোগিতার স্বীকৃতি হিসেবে ২ জনকে জ্যাকেট উপহার দেয়া হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এমন কার্যক্রম চললে শহরে যানজট অনেকটাই কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১২:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ১৩০০ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

যানজটমুক্ত শ্রীমঙ্গল শহর গড়তে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ১২:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫