1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ফিরেই নাগরিক সংবর্ধনায় এমপি হাজী মুজিব জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ইসলাম তুহিন শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা কাল মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজন শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৩৭

ভয়েস অব শ্রীমঙ্গল ডেস্ক:

সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

দীপংকর দাশ দীপ সিলেটের আঞ্চলিক ভাষায় কৌতুকনির্ভর ও বাস্তবধর্মী কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর নির্মিত হাস্যরসাত্মক ভিডিওগুলো তরুণ প্রজন্মের কাছে বিনোদন ও অনুপ্রেরণার উৎস ছিল। কিছুদিন আগে তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন।

দীপংকরের কাকাতো ভাই রাহুল দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে লিখেছেন—“আমার কাকাতো ছোট ভাই দীপংকর দাশ দীপ (দ্বীপ) গতকাল দিবাগত রাত ৫টার সময় মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরপারে সে যেন স্বর্গবাসী হয়। ‘দিব্যান্ লোকান্ স গচ্ছতু।’”

দীপংকর দাশ দীপের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা শোকবার্তা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ১৪২০ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

    আপডেট সময় : ০৭:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫