1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

চুনারুঘাটে সীরাত মাহফিল, পুরস্কৃত ১৫ হাফেজসহ বিজয়ীরা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘উলামা পরিষদ চুনারুঘাট’ আয়োজিত সীরাত মাহফিল, জেলা-ব্যাপী হিফজুল কুরআন ও সীরাত কুইজ প্রতিযোগিতা-২০২৬।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত জামিয়া শামসূল উলূম কওমী মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উলামায়ে কেরাম, হাফেজ, ক্বারী, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ৯টায় চুনারুঘাট মডেল মসজিদ সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা অ্যান্ড কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয় জেলা-ব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে জেলার বিভিন্ন এলাকার মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় নির্বাচিত ১৫ জন হলেন-
১ম- মো. তাসিব উদ্দীন, শিক্ষার্থী- তাহফিজুল কুরআন মডেল মাদরাসা, বামৈ, লাখাই। ২য়- মো. আফসর আহমদ ফয়েজ, শিক্ষার্থী- জামিয়া মাহমুদিয়া মাদরাসা, বানিয়াচং। ৩য়- মো. আহমদুল হাসান, শিক্ষার্থী- মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদরাসা, হবিগঞ্জ। ৪র্থ- মো. তাফাজ্জুল হোসেন তুহিন, শিক্ষার্থী- নূরুল ফুরকান হাফিজিয়া মাদরাসা, শাইলগাছ। ৫ম- তারিফ হামজা, শিক্ষার্থী- মারকাজুল উলূম আল ইসলামিয়া মাদরাসা, সুলতান মুহাম্মদপুর, হবিগঞ্জ। ৬ষ্ঠ- মো. মুজাক্কির আহমদ, শিক্ষার্থী- বায়তুল কুরআন নূরানী হাফিজি মাদরাসা, নির্জাপুর। ৭ম-মো. সাফওয়ান আহমদ, প্রতিষ্ঠান: বায়তুল কুরআন নূরানী হাফিজি মাদরাসা, মির্জাপুর। ৮ম-মো. জয়নাল আবেদীন, শিক্ষার্থী- পাইকুরা নূরুন্নেছা নূরানী হাফিজি মাদরাসা, চুনারুঘাট। ৯ম- ইসমাইল হোসেন রাতুল
শিক্ষার্থী- কালিশিরী মদীনাতুল উলূম মাদরাসা। ১০ম -মো. আজহারুল হক শিবির, শিক্ষার্থী- বায়তুল কুরআন নূরানী হাফিজি মাদরাসা, হবিগঞ্জ। ১১তম-মো. সারফিন আহমদ, শিক্ষার্থী- জামিউল কুরআন মডেল মাদরাসা, হবিগঞ্জ। ১২তম-মো. ইফতেখার আহমদ ফাত্তাহ, শিক্ষার্থী- জামিয়া মাহমুদিয়া মাদরাসা, বানিয়াচং। ১৩তম-মো. শফিকুর রহমান চৌধুরী, শিক্ষার্থী- বানিয়াচং দারুসসুন্নাহ হোসাইনিয়া মাদরাসা। ১৪তম-মো. সামি আহমদ চৌধুরী, শিক্ষার্থী- জামিউল কুরআন মডেল মাদরাসা, লাখাই, হবিগঞ্জ। ১৫তম-মো. ইফাদ আহমদ, শিক্ষার্থী- জামিউল কুরআন মডেল মাদরাসা, লাখাই, হবিগঞ্জ।

প্রতিযোগিতা শেষে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরে বিশেষ অতিথি মুফতি ওলিউর রহমান বরুণীর উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

২য় পর্বে অনুষ্ঠিত হয় সীরাত কুইজ প্রতিযোগিতা। রাসুলুল্লাহ ﷺ-এর জীবন, সীরাত, চরিত্র, দাওয়াত ও ইসলামের ইতিহাসভিত্তিক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়। বিভিন্ন বয়স ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনটি গ্রুপে এতে অংশগ্রহণ করে।

ক-গ্রুপ: প্রবন্ধ:
১ম: মো. শফি আহমদ, শিক্ষার্থী- মারকাজুল ইলম, ঢাকা; রাণীগাঁও। ২য়- মো. ইহসানুল হক, শিক্ষার্থী- জামিয়া নূরে মদীনা, শায়েস্তাগঞ্জ; চুনারুঘাট। ৩য়- রাজিয়া খানম, শিক্ষার্থী- মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, রাণীগাঁও।

খ-গ্রুপ: ছড়া-কবিতা:
১ম-বিনতে নূরুল হক, শিক্ষার্থী- জামিয়া শারইয়্যাহ, ধুলিয়াখাল। ২য়- মাহবুবুর রহমান চৌধুরী, শিক্ষার্থী- জামিয়া মাহমুদিয়া, হামিদনগর, বাহুবল। ৩য়-কামরুল ইসলাম, শিক্ষার্থী- জামিয়া ইসলামিয়া আরাবিয়া, গোয়াছপুর।

গ-গ্রুপ: সীরাত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১ম- ফাতিহা নাজনিন তানিশা, শিক্ষার্থী- জামিয়া কারিমিয়া কিন্ডারগার্টেন, চুনারুঘাট। ২য়- মো. নাবিল আহমদ, শিক্ষার্থী- জামিয়া মাহমুদিয়া, হামিদনগর, বাহুবল। ৩য়-নুসরাত জাহান ইশা, শিক্ষার্থী- গ্রিনফেয়ার স্কুল অ্যান্ড কলেজ, শায়েস্তাগঞ্জ।

বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় ১৮তম স্থান পর্যন্ত সীরাত গ্রন্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে আরও ৩০টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওলিউর রহমান বরুণী। বিভিন্ন পর্বে বয়ান ও নসিহত পেশ করেন মুফতি মুশাহিদ কাসেমী সাহেব।

সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন, তরজুমানে আহলে সুন্নাহ ও শায়খুত তাফসির আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। তিনি রাসুলুল্লাহ ﷺ-এর পবিত্র সীরাত, সুন্নাহ ও ইসলামী জীবনব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মাহফুজ আল মানসুর, মাওলানা শাহ শরীফুদ্দীন সুফিয়ান ও মাওলানা উবায়দুর রহমান সিরাজী। এতে সভাপতিত্ব করেন শামসূল উলূম কওমী মাদরাসা চুনারুঘাট এর সদরে মুহতামিম মাওলানা জহুর আলী, মাওলানা উলফত উল্লাহ, মাওলানা ফজলুল হক, মাওলানা শাহ আলাউদ্দিন (শায়খে করিমপুরী), পীরে কামেল শায়েখ আব্দুল মজিদ ও মাওলানা ফজলুর রহমান।

আয়োজকরা জানান, উলামা পরিষদ চুনারুঘাটের অন্যতম লক্ষ্য হলো উলামায়ে কেরামের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দ্বীনি শিক্ষা ও ইসলামী মূল্যবোধের প্রসার এবং সমাজে নৈতিক ও ধর্মীয় সচেতনতা সৃষ্টি করা। এ লক্ষ্যেই সীরাত মাহফিল, হিফজুল কুরআন ও সীরাত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে চুনারুঘাটের একদল তরুণ আলেমদের হাত ধরে উলামা পরিষদ চুনারুঘাট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। উপজেলার বয়োজ্যেষ্ঠ আলেম-উলামাদের উপদেষ্টা করে পরিষদটি শূরাভিত্তিকভাবে পরিচালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯১২ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

চুনারুঘাটে সীরাত মাহফিল, পুরস্কৃত ১৫ হাফেজসহ বিজয়ীরা

আপডেট সময় : ০৫:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬