1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায়

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের রাজনগরে একটি ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী নিলামে এক হালি (চারটি) কমলা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। একই নিলামে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। মাদ্রাসার উন্নয়ন তহবিলে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এ নিলামে অংশ নেন প্রবাসীসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, রাত একটার দিকে মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদিস মুফতি মশাহিদ আলী ক্বাসেমী তাঁর বয়ান শেষ করেন। পরে মাদ্রাসার উন্নয়ন তহবিলের জন্য এক হালি কমলা প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলামের পুরো কার্যক্রম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

নিলামে কমলার প্রাথমিক ডাক শুরু হয় ৫ হাজার টাকা থেকে। পরে প্রবাসীদের মধ্যে দরদাম শুরু হলে ধীরে ধীরে দাম বেড়ে ৫০ হাজার টাকায় গিয়ে ঠেকে। সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর দিয়ে কমলার হালিটি কিনে নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আব্দুল মালিক রুকন।

আব্দুল মালিক রুকনের ছেলে আব্দুল আজিজ সালমান বলেন, তাঁর বাবা মূলত মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করার উদ্দেশ্যেই বেশি দামে কমলাগুলো কিনেছেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিতে প্রতি বছর ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়। তহবিল সংগ্রহের জন্য কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলে বিভিন্ন ফল নিলামে তোলা হচ্ছে।

তাঁরা আরও জানান, এবার এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রির পাশাপাশি আধা কেজি খেজুরও ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা মূলত প্রতিষ্ঠানটির সহযোগিতার উদ্দেশ্যেই এসব নিলামে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৮:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৬২৯ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায়

আপডেট সময় : ০৮:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬