1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ রাজনগরে এক হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার টাকায় শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি উদ্বোধন, ৪৫৯৯ মাঠ তৈরির ঘোষণা সিলেটের হোটেলে হিন্দু যুবকের সঙ্গে লন্ডনপ্রবাসীর স্ত্রী, প্রতিবাদে আটক ৬ পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ মাত্র ২০%, টেকসই নির্মাণের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক মৌলভীবাজারে এনসিপির জেলা কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন সামায়েল রহমান
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজপথের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ মুজাহিদুল ইসলামের ওপর হা-ম-লা ও তাঁকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

মুজাহিদুল ইসলাম জানান, শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে কয়েকজন যুবক তাঁকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁরা তাঁকে উপর্যুপরি মারধর করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে হা-ম-লাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ফেসবুক লাইভে মুজাহিদুল ইসলাম আরও বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ তিনি সংগ্রহ করেছেন। প্রশাসন দ্রুত তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত মুজাহিদুল ইসলামের ওপর হা-ম-লার এ অভিযোগ স্থানীয় সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের পরিচয়, হা-ম-লার পেছনের কারণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৬৩৫ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬