1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার আশিদ্রো ইউনিয়নের জামসি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শামীম মিয়া (২০)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার ছেলে। বর্তমানে তিনি মায়ের সঙ্গে আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানা বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শামীম মিয়া জামসি গ্রামের প্রবাসী সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনের উপরের অংশে টিন স্থাপনের কাজ করছিলেন। এ সময় অসতর্কতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুতায়িত হন তিনি। সাথে সাথে তাকে গুরুতর অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট জানান, “বেলা ২টা ৫০ মিনিটে শামীম মিয়াকে হাসপাতালে আনা হয়, তবে তার আগেই মৃত্যু হয়েছে।”

নির্মাণ প্রকল্পের ঠিকাদার হেলাল মিয়া জানান, “আজই প্রথমবারের মতো শামীমকে একজন শ্রমিকের পরিবর্তে কাজে নেওয়া হয়েছিল। আমি তাকে সকাল ১০টার দিকে নিজে নিয়ে এসেছিলাম। পরে আমি বাইরে গেলে দুর্ঘটনার খবর পাই।”

নিহতের খালাতো ভাই শাহাদত মিয়া বলেন, “শামীম ছিল দরিদ্র পরিবারের একমাত্র ছেলে। তার মা একজন অসুস্থ গৃহকর্মী। ছেলেটা ছোট থেকেই পরিশ্রম করে সংসার চালাতো। আমরা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ চাই।”
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, “ঘটনাটি এখনও কেউ আমাদের অবহিত করেনি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ৮৫২ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫