1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

আমার রাসুল মুহাম্মাদ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

~হাসান মাহমুদ

ঠোঁটে ঠোঁটে দুরূদের জপ ডালে ডালে বুলবুল
কোরাস গাইছে পাখি ধন্য মদিনার রাসুল।

ফুটিক্ষেত পার হয়ে দেখা যায় ওই দূর গায়—
মদিনার আশিক রাসুলের প্রেমে যায় হেঁটে যায়!
না দেখে রাসুলের দ্বীন আমরা করেছি কবুল।
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—

তিমির-নিকষ কালো রাতে আলো ফোটে
দুরূদের নজরানা বিশ্বাসী মানুষের ঠোঁটে ঠোঁটে!
কাউসারের সাকি প্রেমাস্পদ তুমি হৃদয়ের মূল
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—

বাংলার প্রান্তর তোমার দুরূদে আছে মশগুল
আমাদের দুরূদের এ নজরানা করো মকবুল।
তুমি জ্যোতির্ময় নবি মরুসাহারার নিখুঁত ফুল;
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—

তোমার তিরোধানে কাঁদে আকাশ ও সিতারা
চৌদ্দ শতাব্দীর মর্মে আজও যে দিচ্ছে নাড়া—
যেন বিরহ ছুটছে দৌড়ে আজও মরুর দুলদুল!
হেরার ধ্যানে হৃদয়ের জপ শুধু রাসুল রাসুল—

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৯৪৬ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

আমার রাসুল মুহাম্মাদ

আপডেট সময় : ০৮:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫