1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন আজ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

শৈশবের কোলাহল, মক্তবের নরম আলো এবং নৈতিকতার কোমল ছোঁয়ায় গাঁথা তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে রাবতা প্রকাশনার আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বরেণ্য আলেম, লেখক, ছড়াকার, কবি, গল্পকার, কলামিস্ট, সাংবাদিক, সম্পাদক, প্রকাশকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন উপস্থিত থাকবেন।

বইটির প্রকাশক লাবীব হুমায়দী জানান, ‘জীবন গড়ার ছড়া’ বইটিতে সহজ-সরল ভাষা ও সাবলীল ছন্দের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য সত্য, ন্যায়, বিশ্বাস, নৈতিকতা ও আত্মশুদ্ধির নানা শিক্ষা তুলে ধরা হয়েছে।

লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “‘জীবন গড়ার ছড়া’ শুধু ছড়ার সংকলন নয়; বরং শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক একটি ছোট্ট জীবনপাঠ। বইটির প্রতিটি ছড়ায় কখনো উঠে এসেছে প্রার্থনার কোমল সুর, কখনো অনুশোচনা ও আত্মজিজ্ঞাসার অনুভব। ছন্দের আবরণে জীবনবোধের এসব বার্তা শিশু-কিশোরদের হৃদয়ে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করি।”

‘জীবন গড়ার ছড়া’ শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগীদের কাছেও বইটি পাঠযোগ্য হয়ে উঠবে বলে আশা করছেন প্রকাশক ও লেখক।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৪:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন আজ

আপডেট সময় : ০৪:৩২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬