1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কুলাউড়ায় নিখোঁজ স্কুলছাত্রী আনজুমের লাশ পুকুরে উদ্ধার

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৯

মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে স্থানীয় কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল আনজুম। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তার মা নাসিমা আক্তার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (১৪ জুন) বিকাল ৫টা ৪০ মিনিটে বাড়ির পাশে কবরস্থানের লাগোয়া একটি পুকুরে আনজুমার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

নিহত আনজুম শেরপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির (নিউ টেন) ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, মেয়েটিকে অন্য কোথাও হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, লাশ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ৮১৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    কুলাউড়ায় নিখোঁজ স্কুলছাত্রী আনজুমের লাশ পুকুরে উদ্ধার

    আপডেট সময় : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫