1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

“ভবিষ্যতের আলো জ্বালাবে নতুন প্রজন্ম”— তালামীযের কেন্দ্রীয় সভাপতি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৫৩

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল :

ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ বিকাশে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, ভবিষ্যতে আলো জ্বালাবে নতুন প্রজন্ম। আমরা চাই যেন আমাদের প্রত্যেক সদস্য তার মা-বাবার চোখে আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠে, সে শিক্ষকের গর্বের কারণ হয় এবং সমাজে সম্মান ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।

গতকাল (২আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি।

তিনি আরো বলেন, জীবন পরিচালনায় সততা ও ন্যায়বোধের কোনো বিকল্প নেই। আজ সমাজে এ দুটি গুণের অভাব প্রকট, যার ফলে দুর্নীতি, অবিচার ও বিশৃঙ্খলা বাড়ছে। শিক্ষকদের পক্ষপাতদুষ্ট আচরণ এবং কিছু ক্ষেত্রে সততার ঘাটতি ছাত্র-শিক্ষক সম্পর্কে চির ধরাচ্ছে। তাই সমাজের প্রতিটি স্তরে ন্যায়বোধ ও সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

শ্রীমঙ্গল উপজেলা তালামীযের সভাপতি মো. নাজমুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়েল আহমেদ এবং সহ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ইমন’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমেদ, শ্রীমঙ্গল পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস নিজামি, সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দোহা খান আবু বকর, জেলা তালামীযের সহ-সভাপতি মো. আবুল কাশেম, অফিস সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী, সাবেক তালামীয সভাপতি ও আল ইসলাহ ভূনবীর ইউনিয়নের সভাপতি মাওলানা জায়নুল আবেদীন, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাইনুল ইসলাম জাকির, আব্দুর রহমান খান পাশা’সহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, শিক্ষক আব্দুল হক সহ তালামীয আল-ইসলাহ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলির দিক থেকেও উৎকর্ষ অর্জনে উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের নৈতিক ও আদর্শিক ভিত্তি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার শিক্ষার্থীদের মেধা ও চরিত্রের উপর। তাই তাদের সঠিক দিকনির্দেশনা দিতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৪:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১১১৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    “ভবিষ্যতের আলো জ্বালাবে নতুন প্রজন্ম”— তালামীযের কেন্দ্রীয় সভাপতি

    আপডেট সময় : ০৪:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫