1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ মাত্র ২০%, টেকসই নির্মাণের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক মৌলভীবাজারে এনসিপির জেলা কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন সামায়েল রহমান জীবনবোধের বার্তা নিয়ে ঢাকার ইসলামী বইমেলায় মুস্তাকিমের ‘জীবন গড়ার ছড়া’ চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরকে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন আজ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

ব্যবসায়ী রুবেল হত্যার বিচারের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল বাছিত (আশহাবী), কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১আগস্ট) বিকেলে ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

এ সময় বক্তারা বলেন, “আমরা আজ এখানে জড়ো হয়েছি মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কুলাউড়ার কৃতি সন্তান শাহ ফয়জুর রহমান কুবেলকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানাতে। এ ঘটনা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি আমাদের সমাজ, ব্যবসায়িক মহল ও মানবতার ওপর ভয়ঙ্কর আঘাত। আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তারা আরও বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনা আর ঘটতে না পারে—তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ কুলাউড়াবাসী ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠান এফ রহমান ট্রেডিং -এ একা অবস্থানকালে ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রুবেলকে হত্যা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

নিহত রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং শ্যামলী এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি বায়তুস শরিফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ১২৭০ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

ব্যবসায়ী রুবেল হত্যার বিচারের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০১:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫