1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে রেলের দখলকৃত জায়গা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১৭

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও রেলওয়ের স্টেশনের দুইপাশে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. নাসির উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এই চার ঘণ্টাব্যাপী অভিযানে অংশ নেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তানভীর, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক, কানুনগো কাওছার হামিদ, রেলওয়ের প্রকৌশলী জাকির হোসেনসহ রিজার্ভ পুলিশ ফোর্স, শ্রীমঙ্গল থানা পুলিশ, রেলওয়ে জিআরপি পুলিশ এবং আর অ্যান্ড বি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অভিযান শুরুর পর বুলডোজার দিয়ে সাতগাঁও রেলস্টেশনের আমরাইল ছড়া রোড, সিন্দুরখান রোড, রেলওয়ে কলোনী ও সাতগাঁও বাজারে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। অভিযানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, “একটি আলীশান বাড়িসহ প্রায় তিন শতাধিক দোকানপাট ও কয়েকটি বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় পাঁচ একরের মতো জমি উদ্ধার হয়েছে। আজকের মতো অভিযান শেষ হলেও পরবর্তী তারিখে অবশিষ্ট অংশ উচ্ছেদ করা হবে। লিজ প্রক্রিয়া আইনের আওতায় হবে এবং আইনের বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১০৭৬ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    শ্রীমঙ্গলে রেলের দখলকৃত জায়গা উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

    আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫