1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২০

স্টাফ রিপোর্টার:

রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

শুক্রবার ( ২৯ আগস্ট) রাত ১০ টার দিকে গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

মিছিলটি শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্তরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলা অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলার যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি কানাই দাশ, শ্রীমঙ্গল যুব অধিকার পরিষদ এর সভাপতি আরিফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক উসমান আলী প্রমূখ।

এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৭৮৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

    আপডেট সময় : ০৫:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫