1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১২

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:

ডাকসুর সাবেক ভিপি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের চৌমুহনা পয়েন্টে ফ্যাসিবাদবিরোধী ঐক্য শক্তির ব্যানারে এ মানববন্ধন পালিত হয়। এতে বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নিয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন— আতাউর রহমান, মুজাহিদুল ইসলাম, মো. আরিফ হোসেন, ইমরান আহমদ, মোহাম্মদ সাদী, বাবুল মিয়া, আরিফ বক্স, নিয়াজ আহমেদ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দমিয়ে রাখতে নুরুল হক নুরের ওপর পরিকল্পিতভাবে এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে। রক্তাক্ত শরীরে নুর ভাইয়ের ছবিই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী কতটা বেপরোয়া হয়ে উঠেছে।”

তারা আরো বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে যারা লাঠি-গুলিকে হাতিয়ার বানিয়েছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিউৎসাহী সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৬:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ৭৫৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

    আপডেট সময় : ০৬:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫