1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ২৩০০ ঘনফুট বালু জব্দ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। প্রশাসনের অভিযানের পরও এ কার্যক্রম বন্ধ হচ্ছে না।

সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার জৈতার বন নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়, যা পরে নিলামে বিক্রি করা হবে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের যোগসাজশে বালু উত্তোলনের ফলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১০৩৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ২৩০০ ঘনফুট বালু জব্দ

আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬