1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

৩০ বছরেও কাটেনি দুর্ভোগ, সংস্কারের অপেক্ষায় বৃন্দাবনপুরের প্রধান সড়ক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমলগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়কটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবহেলা ও দুর্ভোগের শিকার বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত ও স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি একটি ভোটকেন্দ্র ও বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। ফলে এলাকার মানুষের কাছে বিদ্যালয়ের প্রধান সড়কটির গুরুত্ব অত্যন্ত বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এলাকাবাসী জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, শিশু, বয়স্কসহ অসংখ্য মানুষ চলাচল করেন। বর্ষাকালে রাস্তাটি কাদা-পানি ও ভাঙাচোরা অবস্থার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়দের দাবি, আশপাশের বিভিন্ন গ্রামের রাস্তায় উন্নয়ন ও সংস্কারকাজ চললেও বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি বারবার উন্নয়নবঞ্চিত থেকে যাচ্ছে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, ভোটকেন্দ্র ও বন্যা আশ্রয়কেন্দ্রে যাওয়ার এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কেন দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে থাকবে?

তাদের ভাষ্য, বিষয়টি কোনো ব্যক্তি বা রাজনৈতিক বিভাজনের নয়। এলাকাবাসী সবার জন্য সমান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। অতীতে কোনো কারণে রাস্তাটির উন্নয়ন আটকে থাকলেও বর্তমান সময়ে সেই অবহেলার অবসান হওয়া উচিত বলে মনে করেন তারা।

স্থানীয়দের পক্ষ থেকে বর্তমান জনপ্রতিনিধির কাছে প্রশ্ন রাখা হয়েছে, নিজের ভোটকেন্দ্র এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ কি তাঁর নজরে আসছে না? পাশের গ্রামের বিভিন্ন সড়কে উন্নয়নকাজ হলে বৃন্দাবনপুরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার হবে না কেন ?

এলাকাবাসী বলেন, তারা আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবসম্মত ও স্থায়ী সমাধান চান। দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। ৩০ বছরের অবহেলা আর নয়—বৃন্দাবনপুরের মানুষের ন্যায্য দাবি মেনে দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৫৫৪ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

৩০ বছরেও কাটেনি দুর্ভোগ, সংস্কারের অপেক্ষায় বৃন্দাবনপুরের প্রধান সড়ক

আপডেট সময় : ০৩:৪৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬